Shobuj Shobuj Author
Title: চলেছো কোন সুদূরের পাণে
Author: Shobuj
Rating 5 of 5 Des:
কে গো তুমি নির্জনে একেলা বিজন পথে চলেছো হেঁটে কোন সুদূরের পাণে ফিরে নাহি চাও কে তোমায় ডাকে। পাতঝরা এই ফাগুন বেলায় জানিনা মেতেছো এ ক...
কে গো তুমি নির্জনে
একেলা বিজন পথে
চলেছো হেঁটে কোন সুদূরের পাণে
ফিরে নাহি চাও কে তোমায় ডাকে।

পাতঝরা এই ফাগুন বেলায়
জানিনা মেতেছো এ কোন খেলায়
তোমার পাণে উর্ধ্বমুখে চেয়ে

নিঃশেষ হয়ে গেল কত ঘাস-কন্যা-মেয়ে
তুমি ফিরে তাকালে না তাদের পাণে।

চলেছো কোন সুদূরের পাণে
এমন উথাল-পাতাল বেশে।

যে মেঘ চলেছিল ভেসে
থেমে গেছে সে অবশেষে
তোমার কথা ভেবে,
যে বাতাস বইছিল সুরেলা গুঞ্জনে
তার থেমে গেছে সুর তোমার কারণে।

চলেছো কোন সুদূরের পাণে
এমন রন-রঙ্গিনী সাজে।

যে মধুকর ছুটেছিল কাজে
সে ভুলে গেছে পথ তোমার পাণে চেয়ে,
প্রজাপতি রং ছড়াবে বলে
পাখা মেলেছিল এই বনে
তোমার ছুটে চলার তান্ডবে মেতে
সে ভুলে গেছে রং ছড়াতে।

About Author

Advertisement

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top