Shobuj Shobuj Author
Title: যন্ত্রনার হাহাকার,
Author: Shobuj
Rating 5 of 5 Des:
আমি ফুল ভেবে যাকে ধরতে চেয়েছি কাটা হয়ে সে আঘাত করেছে। আমি সুখের আশায় যার সঙ্গ চেয়েছি সাগর হয়ে সে হাবুডুবু খাইয়েছে। আমি যার ছায়...
আমি ফুল ভেবে যাকে ধরতে চেয়েছি
কাটা হয়ে সে আঘাত করেছে।
আমি সুখের আশায় যার সঙ্গ চেয়েছি
সাগর হয়ে সে হাবুডুবু খাইয়েছে।

আমি যার ছায়ায় মনের সজীবতা চেয়েছি
মরুভূমি হয়ে সে মনকে শুকিয়ে ফেলেছে।
আমি দুঃখে যার পাশে দাড়াতে চেয়েছি
তুষার হয়ে আমাকে ঢেকে নিজেকে প্রকাশ করেছে।

আমি চাঁদ ভেবে যাকে উপভোগ করতে চেয়েছি
মেঘ হয়ে সে অন্ধকার বয়ে এনেছে।
আমি হূদয়ে যাকে স্থান দিতে চেয়েছি
শিউলী হয়ে সে ঝরে পড়েছে।

আমি সবকিছুর উর্দ্ধে যাকে ভালবেসেছি
যন্ত্রনার হাহাকারে সে আমাকে ভরে দিয়েছে।
---লিখেছেনঃ Shopnopori Alam

About Author

Advertisement

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top