আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই হাসিতোমার জন্যই দিতে পারি
কুরবানি আস্ত একটা খাসি
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই কাশি
তোমার জন্যই বাধতে পারি
সকল জুতোর ফিতা
তোমার জন্যই ছাড়তে পারি
পাশের বাড়ির মেয়ে ববিতা
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই আনতে পারি
আকাশের ঐ চাদ
তোমার জন্যই করে দিতে পারি
দিনকে আমি রাত
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই ফুটাতে পারি
হাজার রকমের ফুল
তোমার জন্যই সব ঠিক-কে
করে দিতে পারি ভুল
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই সুতো ছাড়া
উড়াতে পারি ঘুড়ি
তোমার জন্যই খোলা মাঠে
খেতে পারি আমি মুড়ি
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই কবিতা লিখে
শেষ করতে পারি কলমের কালি
তোমার জন্যই ফুলের বাগানে
হতে পারি আমি মালি
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্য শীতের রাতে
পুকুরেতে দিতে পারি ঢুব
তোমার জন্যই কথা বন্ধ করে দিয়ে
একদম হয়ে যেতে পারি চুপ
আমি তোমায় ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই গরম কালে
ঘুমোতে পারি গায়ে দিয়ে কাথা
তোমার জন্যই চোর পিটিয়ে
করতে পারি সমস্ত শরির ব্যথা
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই কারেন্ট না থাকলেও
জ্বালাতে পারি আমি লাইট
তোমার জন্যই কয়েল না জ্বালিয়েও
মশার সাথে করতে পারি
সারারাত ফাইট
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্য খেতে পারি
দুই-তিন কেজি ভাত
তোমার জন্যই পার করে দিতে পারি
হেসেখেলে হাজারো রাত
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই তোমার বাবার
দৌড়নি খেতে পারি
তোমার জন্যই বেহাইয়া এর মত
বারবার যাই তোমাদের বাড়ি
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই সালা বাবুকে
ডাকতে পারি ভাই
তোমার জন্যই বলতে পারি হাজারো মেয়েকে
এখন আমার টাইম নাই
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
মজনু যেমন লাইলির জন্য
দিয়ে দিছে জান
তেমনি করে পাশের দোকান থেকে
কিনে খাওয়াতে পারি তোমায় পান
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই কিনতে পারি
তিন-চারটা গরু
তোমার জন্যই হয়ে যেতে পারি
কাঠির মতো সরু
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমাকে বানাতে পারি
এ হৃদয়ের রানী
তোমার জন্যই যখন তখন
বের করতে পারি পকেট থেকে মানি
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই শুক্রকে
করতে পারি রবি
তোমার জন্যই আকতে পারি
তোমারি ছবি
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই তোমার ডেড কে
বলতে পারি বাবা
তোমার জন্য, হাজারো আইটেম
খাওয়ানোর পরও বলতে পারি-
“আরও কি তুমি খাবা”?
আমি তোমায়ই ভালোবাসি।
আমি তোমায় ভালোবাসি
তোমার জন্যই গাইতে পারি
হাজারো রকম গান
তোমার জন্যই উঠ-বস করতে পারি
ধরে তোমার কান
আমি তোমায়ই ভালোবাসি।
একটি মন্তব্য পোস্ট করুন